দীপশিখা বসু, নদীয়া, নিউজ দেশ দুনিয়া - আজ নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে রানাঘাট SDO অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেতৃত্ব। রাজ্যজুড়ে একাধিক ধর্ষণ বিশেষ করে নদীয়া জেলার হাঁসখালির ঘটনা কে লঘু করে দেখানোর চেষ্টা করছে রাজ্য সরকার তার বিরুদ্ধে এই অবস্থান-বিক্ষোভ বলে জানা যাচ্ছে বিজেপি নেতৃত্বের কাছ থেকে। আজকের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত থাকতে দেখা গেছে রানাঘাট লোকসভার জনপ্রিয় সাংসদ ও রাজ্য বিজেপির সহ-সভাপতি জগন্নাথ সরকার কে। সেই সঙ্গে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার , উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস, ডাক্তার অর্চনা মজুমদার সহ একাধিক নেতৃত্ব । রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী. ভারতবর্ষে কোন রাজ্যে এইরকম গণধর্ষণ এর সাক্ষী থাকেনি ইদানিংকালের রাজ্যে যা ঘটছে সেটা কে মর্মান্তিক ঘটনা বললে কম বলা হয়। একটা বাচ্চা মেয়েকে গণধর্ষণ ...