দীপক রায়, নিউজ দেশদুনিয়া - পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তনে বিজেপি পুরনো কর্মীদের মনে উৎসাহ বেড়েছে।যদিও রাজ্য সভাপতির পদ দিলীপ ঘোষ কে সরিয়ে তাকে কেন্দ্রীয় সহ সভাপতি করা হয়েছে। দিলীপ ঘোষের যারা সমালোচক তাদের বক্তব্য সভাপতি পরিবর্তন হলেও দিলীপ ঘোষের কাছে এই ক্ষমতা থেকে যাচ্ছে পিছন থেকে।আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য বিজেপি কমিটি খসড়া তৈরি হয়ে যেতে পারে। অর্জুন সিং ,দেবজিৎ সরকার, দেবশ্রী চৌধুরীর রাজ্য কমিটিতে অবশ্যই গুরুত্বপূর্ণ পদে থাকতে চলেছেন।বিভিন্ন জেলায় পুরনো কর্মীদের একটি আলাদা উৎসাহ নজর পড়ছে।রাজ্য কমিটি গঠিত না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে দীলিপ ঘোষের কর্তৃত্ব কতটা থাকবে এবারের রাজ্য কমিটিতে। মুকুল রায় তৃণমূল চলে যাওয়ার পর থেকে মুকুল লবির লোকরা রাজ্য বিজেপি তে কোণঠাসা হয়ে পড়েছে ।
দীপশিখা বসু, বনগাঁ, নিউজ দেশ দুনিয়া - চালুন্দিয়া নদী ও খাল রক্ষা কমিটির পক্ষ থেকে যশোর রোড অবরোধ করা হয়। মঞ্চের নাগরিক সমাজের অভিযোগ নদী ও খাল সংস্কার তো দূরের কথা উল্টে চালুন্দিয়া খাল বন্ধের অভিযোগ করেছে তারা। এই কাল বন্ধ হলে চাঁদপাড়া মন্ডলপাড়া সহ একাধিক অঞ্চল চাষের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। এককথায় বনগাঁ দক্ষিণ বিধানসভার বিভিন্ন বিস্তীর্ণ এলাকার মানুষ এই খাল সংস্কারের দাবি তুলে ধরেছে প্রায় বিগত 10 বছর ধরে। খালতো সংস্কার হলোই না উল্টো রাতের অন্ধকারে ট্রাক্টরের মাটি এনে খাল বন্ধ করছে কিছু স্বার্থান্বেষী মানুষেরা। তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাল বন্ধ করেছে তারা। আজকে যশোর রোডের অবরোধে উপস্থিত থাকতে দেখা গেছে এলাকার জনপ্রিয় বিধায়ক স্বপন মজুমদার, সমাজসেবী রাম পদ দাস, ব্যবসায়ী ও সমাজসেবী প্রবীর কুমার রায় সহ এলাকার বিশিষ্ট বিদ্বজনরা। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার জানান, এলাকায় বেশ কিছু জায়গায় সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। আমি বিধায়ক হয়ে আসার পর থেকে এলাকার মানুষ আমার ক...
Comments
Post a Comment