দীপক রায়, নিউজ দেশদুনিয়া - পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তনে বিজেপি পুরনো কর্মীদের মনে উৎসাহ বেড়েছে।যদিও রাজ্য সভাপতির পদ দিলীপ ঘোষ কে সরিয়ে তাকে কেন্দ্রীয় সহ সভাপতি করা হয়েছে। দিলীপ ঘোষের যারা সমালোচক তাদের বক্তব্য সভাপতি পরিবর্তন হলেও দিলীপ ঘোষের কাছে এই ক্ষমতা থেকে যাচ্ছে পিছন থেকে।আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য বিজেপি কমিটি খসড়া তৈরি হয়ে যেতে পারে। অর্জুন সিং ,দেবজিৎ সরকার, দেবশ্রী চৌধুরীর রাজ্য কমিটিতে অবশ্যই গুরুত্বপূর্ণ পদে থাকতে চলেছেন।বিভিন্ন জেলায় পুরনো কর্মীদের একটি আলাদা উৎসাহ নজর পড়ছে।রাজ্য কমিটি গঠিত না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে দীলিপ ঘোষের কর্তৃত্ব কতটা থাকবে এবারের রাজ্য কমিটিতে। মুকুল রায় তৃণমূল চলে যাওয়ার পর থেকে মুকুল লবির লোকরা রাজ্য বিজেপি তে কোণঠাসা হয়ে পড়েছে ।