শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -আজ কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিলেন যে, কোভিড পরবর্তী সময়ে দেশবাসির জন্য সাধারন রেশন পরিষেবা বাদ দিয়ে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত যে বিশেষ বিনামূল্যের রেশন পরিষেবা সারাদেশে চালু আছে তা এইবছর সেপ্টেম্বর মাস পর্যন্ত চালু থাকবে।এটির মেয়াদ 31মার্চ পর্যন্ত ছিল সেটি বর্ধিত করা হলো. এই খবরে সাধারণ মানুষের মধ্যে খুশির মহল দেখা যাচ্ছে. বর্তমানে জিনিসের দাম যে ভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার আরো কিছু দিন ফ্রী রেশন দেওয়ার ব্যবসা করলেন.31 মার্চ এর বদলে সেপ্টেম্বর 31 2022 সাল অবধি সময় সীমা বাড়ানো হয়েছে.