Skip to main content

মাল্টু দিয়ে ( টাকার বিনিময়ে ) তৃণমূলের পদ দেওয়া হয় : কৃষ্ণা রায় (প্রাক্তন ভাইস চেয়ারম্যান বনগাঁ পৌরসভা )

দীপা বসু, বনগাঁ - আজকে বনগাঁ পৌরসভার বোর্ড গঠনের সময় বিস্ফোরক মন্তব্য করে বসলেন বনগাঁ পৌরসভার তিন বারের ভাইস চেয়ারম্যান ও ছয় বারের কাউন্সিলর শ্রীমতি কৃষ্ণা রায়. তিনি ভাইস চেয়ারম্যান না হতে পেরে দলের উপরে ক্ষোভ উগরে দিলেন. তিনি সংবাদ মাধ্যমের সামনে বলে ফেলেন, তৃণমূলে টাকার বিনিময়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ দেওয়া হয়. আমার মাল্টু ( টাকা ) নেই তাই আমাকে পদ দেয়নি.
এই কথা বলার সাথে বনগাঁর রাজনৈতিক মহল নরে চড়ে বসেছে.
বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সদ্য নির্বাচিত সভাপতি ও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এই প্রসঙ্গে বলেন, কৃষ্ণা রায় হোলো আমাদের সকলের কাকিমা. আমাদের সকলের মাথার উপরে উনি থাকবেন.
এদিকে জ্যোৎস্না দেবীকেও এক হাত নিয়েছেন কৃষ্ণা রায়. তিনি বলেন, যিনি সর্বোচ্চ পদে থেকেও কি করে নিচে আসে. এটা বোধগম্য হয় না. সবই টাকার খেলা.

এদিকে কৃষ্ণা রায়ের এই উক্তি প্রসঙ্গে বিজেপির বনগাঁ জেলার যুব নেতা গোবিন্দ বিশ্বাস জানান, শ্ৰীমতি কৃষ্ণা রায় মাতৃসম আমার. তিনি যেটা বলেছেন এটাই তৃণমূলের বাস্তব চিত্র. এখানে টাকা দিলে জে এম জঙ্গিরা সাংসদ হয়ে যাবে. এরা টাকার জন্য সব কিছু করতে পারে. এদের কাছে আগে টাকা তারপর দেশ. আমি সোশ্যাল মিডিয়াতে একবার দেখেছিলাম TMC মানে টাকা মারা কোম্পানি. যিনি বলেছেন সত্যি কথা বলেছেন. তবে পৌরসভায় ভালো ভাবে ভোট হলে বিজেপির বোর্ড হতো. তখন আর কৃষ্ণা দেবীর অভিযোগ থাকতো না.

Comments