Skip to main content

Posts

কোভিড মোকাবিলায় ফ্রী রেশনের সময় সীমা বাড়িয়ে দিল কেন্দ্র

শুভ কল্যাণ বিশ্বাস, স্বচ্ছ বার্তা -আজ কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী তথা কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিলেন যে, কোভিড পরবর্তী সময়ে দেশবাসির জন্য সাধারন রেশন পরিষেবা বাদ দিয়ে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত যে বিশেষ বিনামূল্যের রেশন পরিষেবা সারাদেশে চালু আছে তা এইবছর সেপ্টেম্বর মাস পর্যন্ত চালু থাকবে।এটির মেয়াদ 31মার্চ পর্যন্ত ছিল সেটি বর্ধিত করা হলো. এই খবরে সাধারণ মানুষের মধ্যে খুশির মহল দেখা যাচ্ছে. বর্তমানে জিনিসের দাম যে ভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার আরো কিছু দিন ফ্রী রেশন দেওয়ার ব্যবসা করলেন.31 মার্চ এর বদলে সেপ্টেম্বর 31 2022 সাল অবধি সময় সীমা বাড়ানো হয়েছে.

মাল্টু দিয়ে ( টাকার বিনিময়ে ) তৃণমূলের পদ দেওয়া হয় : কৃষ্ণা রায় (প্রাক্তন ভাইস চেয়ারম্যান বনগাঁ পৌরসভা )

দীপা বসু, বনগাঁ - আজকে বনগাঁ পৌরসভার বোর্ড গঠনের সময় বিস্ফোরক মন্তব্য করে বসলেন বনগাঁ পৌরসভার তিন বারের ভাইস চেয়ারম্যান ও ছয় বারের কাউন্সিলর শ্রীমতি কৃষ্ণা রায়. তিনি ভাইস চেয়ারম্যান না হতে পেরে দলের উপরে ক্ষোভ উগরে দিলেন. তিনি সংবাদ মাধ্যমের সামনে বলে ফেলেন, তৃণমূলে টাকার বিনিময়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ দেওয়া হয়. আমার মাল্টু ( টাকা ) নেই তাই আমাকে পদ দেয়নি. এই কথা বলার সাথে বনগাঁর রাজনৈতিক মহল নরে চড়ে বসেছে. বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সদ্য নির্বাচিত সভাপতি ও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এই প্রসঙ্গে বলেন, কৃষ্ণা রায় হোলো আমাদের সকলের কাকিমা. আমাদের সকলের মাথার উপরে উনি থাকবেন. এদিকে জ্যোৎস্না দেবীকেও এক হাত নিয়েছেন কৃষ্ণা রায়. তিনি বলেন, যিনি সর্বোচ্চ পদে থেকেও কি করে নিচে আসে. এটা বোধগম্য হয় না. সবই টাকার খেলা. এদিকে কৃষ্ণা রায়ের এই উক্তি প্রসঙ্গে বিজেপির বনগাঁ জেলার যুব নেতা গোবিন্দ বিশ্বাস জানান, শ্ৰীমতি কৃষ্ণা রায় মাতৃসম আমার. তিনি যেটা বলেছেন এটাই তৃণমূলের বাস্তব চিত্র. এখানে টাকা দিলে জে এম জঙ্গিরা সাংসদ হয়ে যাবে. এরা টাকার জন্য সব কিছু করতে...

চার রাজ্যের বিজেপির জয় উপলক্ষে চাঁদা বাজারে অভিনব বিজয় মিছিল করলেন কার্যকর্তারা

দীপা বসু, বনগাঁ, উত্তর 24 পরগনা -গ তকাল বনগাঁর চাঁদা বাজারে ধর্মপুকুরিয়া আঞ্চলিক নেতৃত্বরা মিলে অভিনব কায়দায় বিজয় মিছিল করলেন. প্রথমে কর্মীদের নিয়ে রাস্তায় পদযাত্ৰা করেন এবং পথচলতি সমস্ত মানুষকে লাড্ডু বিতরণ করেন.  তারপর চাঁদা বাজারে সমস্ত ব্যবসায়ীদের লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করান. এই প্রগ্রামের দায়িত্ব ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব নেতা গোবিন্দ বিশ্বাস.তার নেতৃত্বে  বিজয় মিছিল অনুষ্ঠিত হয়. আজকের বিজয় মিছিলে বেশী মাত্রায় মহিলাদের উপস্তিতি লক্ষ্য করা গেছে বেশী.মিছিলে উপস্থিত ছিলেন গাঁড়াপোতা অঞ্চলের বিরোধী দলনেতা সঞ্জয় হালদার, তন্ময় সরকার,  প্রমুখ নির্মল চৌধুরী, অনুপ কুমার বাইন, ভূত সভাপতির নিমাই দাস, প্রকাশ রায়,অজয় নাথ,সুরেশ বিশ্বাস, সন্দ্বীপ বিশ্বাস, সঞ্জীত দলুই সহ একাধিক কার্যকর্তা.

বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক সুভাষ ঘাই এর '36 ফার্ম হাউস,ফিল্মে সুযোগ পেলেন কলকাতার মেয়ে লিজা সিং.

দিশা দত্ত -কোলকাতা, নিউস দেশ -দুনিয়া -বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক সুভাষ ঘাই এর আসন্ন নতুন সিনেমা ' 36 ফার্ম হাউস, পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন কলকাতার মেয়ে লিজা সিং. 36 ফার্মহাউসটি  বিপুল মেহতা দ্বারা পরিচালিত হওয়ার কথা ছিল কিন্তু এটি এখন পরিচালক রাম রমেশ শর্মা দ্বারা পরিচালিত হতে চলেছে।নতুন  এই ছবিটি একটি থ্রিলারের মত দেখায় যা একটি বড় চুরির সাথে জড়িত হতে পারে। 36 টি স্টুডিও এবং মুক্তা আর্টস এর সাথে ফার্মহাউস তৈরি করা হবে। খুবই বড় বাজেটের ছবিটি. সেই দিক থেকে দেখতে গেলে একজন নবাগত শিল্পী সুভাষ ঘাইয়ের মতো একজন বিখ্যাত প্রযোজকদের ছবিতে অভিনয় করতে চলেছেন  জীবনে প্রথম সিনেমায়. এটা বেশ কৃতিত্বের ব্যাপার. বিনোদন জগতে  নতুন পুরনো শিল্পীদের ছড়াছড়ি. এই সুযোগ পাওয়াটা  লিজা সিং এর ভাগ্য বদলে দিতে পারে. এই সিনেমায় সুযোগ পাওয়ার আগে  বেশকিছু সিরিয়ালে অভিনয় করেছেন.  তার মধ্যে অন্যতম হলো' ভাবীজী ঘর পর হ্যায়, কমেডি সিরিয়াল.  পার্শ্ব চরিত্রে এখানেও তিনি ভালো অভিনয় করেন.লিজা সিং জানান, তিনি ভালো অভিনয় করে কোলকাতা...

চাঁদপাড়ায় ও হাবড়ায় বিজেপির বুক স্টল দেখা যায় দূর্গাপূজা উপলক্ষে.

দীপ্তি সাহা, নিউজ দেশদুনিয়া, হাবরা -  শারদ উৎসব উপলক্ষে বিজেপি ও RSS এর বুক স্টল দেখা যায় বারাসাত সাংগঠনিক জেলা ও বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকায়.  চাঁদপাড়ায় বিজেপির বুক স্টলে উপস্থিত থাকতে দেখা যায়  চন্দ্ররকান্ত  দাস, জেলার সাধারণ সম্পাদক  দেবদাস মন্ডল,  ও চাঁদপাড়া মন্ডল এর অনেক কার্য কর্তাদের.  হাবরা বুক চলে উপস্থিত থাকতে দেখা যায় বিপ্লব হালদার,  অশোকনগর বুক স্টলে উপস্থিত থাকতে দেখা যায় বাপি মিস্ত্রি, শান্তনু  সরকার সহ অনেককে.

বনগাঁ পৌর মন্ডল দক্ষিনের পক্ষ থেকে বিজেপি বুক স্টলে বিজেপির বর্ষিয়ান নেতৃত্বদের দেখা গেল

বিপুল রায় বনগাঁ,নিউস দেশ দুনিয়া - শারদ উৎসব 2021 উপলক্ষে বনগাঁ শহরের বিভিন্ন জায়গায় আরএসএস ও বিজেপির পক্ষ থেকে  বুক স্টল করা হয়েছে.এই বুক স্টলে উপস্থিত থাকতে দেখা গেল দেখা, ন্যাশনাল কাউন্সিল মেম্বার দীর্ঘদিনের কার্যকর্তা মধুসূদন মন্ডল, জেলার যুব মোর্চার সহ-সভাপতি গোবিন্দ বিশ্বাস, মন্ডলের সভাপতি সুবীর সরকার, সাধারণ সম্পাদক রঙ্গেশ্বর বিশ্বাস, বিকাশ ঘোষ, মন্ডলের সহ-সভাপতি নিহার মজুমদার সহ, দীপঙ্কর দাস, বিকাশ    দাস,  সহ আরো অনেকে.   আরএসএস এর পক্ষ থেকে  হীরালাল মূর্তির সামনে বুক স্টল করা হয়েছিল,  সেখানে উপস্থিত থাকতে দেখা যায় দীর্ঘদিনের বিজেপির কার্যকর্তা রাজ্য কমিটির সদস্য অজয় ঘোষ, বিধায়ক অশোক কীর্তনীয়া, সহ অনেকে.