Skip to main content

চালুন্দিয়া নদী বাঁচাও মঞ্চের যশোর রোড অবরোধ

দীপশিখা বসু, বনগাঁ, নিউজ দেশ দুনিয়া - চালুন্দিয়া নদী ও খাল রক্ষা কমিটির পক্ষ থেকে যশোর রোড অবরোধ করা হয়।
মঞ্চের নাগরিক সমাজের অভিযোগ নদী ও খাল সংস্কার তো দূরের কথা  উল্টে চালুন্দিয়া খাল বন্ধের অভিযোগ করেছে তারা। এই কাল বন্ধ হলে চাঁদপাড়া মন্ডলপাড়া সহ একাধিক অঞ্চল চাষের জমি  ক্ষতিগ্রস্ত হতে পারে। এককথায় বনগাঁ দক্ষিণ বিধানসভার বিভিন্ন বিস্তীর্ণ এলাকার মানুষ এই খাল সংস্কারের দাবি তুলে ধরেছে প্রায় বিগত 10 বছর ধরে। খালতো সংস্কার হলোই না উল্টো রাতের অন্ধকারে ট্রাক্টরের মাটি এনে খাল বন্ধ করছে কিছু স্বার্থান্বেষী মানুষেরা। তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাল বন্ধ করেছে তারা। 

 আজকে যশোর রোডের অবরোধে উপস্থিত থাকতে দেখা গেছে এলাকার জনপ্রিয় বিধায়ক স্বপন মজুমদার, সমাজসেবী রাম পদ দাস, ব্যবসায়ী ও সমাজসেবী প্রবীর কুমার রায়  সহ এলাকার বিশিষ্ট বিদ্বজনরা।
 বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার জানান,  এলাকায় বেশ কিছু জায়গায় সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। আমি বিধায়ক হয়ে আসার পর থেকে এলাকার মানুষ আমার কাছে চালুন্দিয়া খাল সংস্কারের দাবি  করেছে।
 সেখানে খাল সংস্কার তো দূরের কথা কিছু দুষ্কৃতী দেখছি খাল বন্ধ করে প্রমোটিং করার চেষ্টা করছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখনই যে মাটি  ফেলা হয়েছে সেটাকে তুলে উল্টে সংস্কার করতে হবে এই খালকে।
 নাহলে এলাকার নাগরিক সমাজ বৃহত্তর আন্দোলনের দিকে ঝুঁকে পড়বে খাল সংস্কারের দাবি নিয়ে।

Comments